বাংলা
আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন সৈনিক, চেতনায় শহীদ জিয়া, তারেক জিয়া আমার অনুপ্রেরণায়, বাংলাদেশের জনগনের প্রতি আমার অগাদ ভালবাসা – দেশের মানুষের জন্য কাজ করতে চাই – বাকী জীবনটা দেশের জন্য উৎসর্গ করতে চাই ।
সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগন এক ক্রান্তিকাল অতিক্রম করছে । আওয়ামী বাকশালীদের রাজনীতির কারনে দেশ ও জাতি উদবিগ্ন । জন জীবন আজ বিপন্ন । জান মালের নিরাপত্তা নেই । কথা বলার স্বাধীনতা নেই । সরকারের সমালোচনা করায় - আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারা বরন করতে হচ্ছে ।
বিচারের নামে চলছে প্রহসন । জনগন করছে অনসন । তবুও সরকার ক্ষমতায় থাকার জন্য নিল নকসার নির্বাচন করতে চাইছে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল – নির্দলীয়, নিরপেক্ষ, তত্বাবধায়ক সরকারের দাবীতে সোচ্ছার । আওয়ামী বাকশালীদের দুঃশাসন থেকে জাতি মুক্তি চায় ।
ইলিয়াছ আলী, দিনার সহ বি,এন,পির অসংখ্য নেতা করমী গুম, হত্যা, নির্যাতন, গ্রেফতার চালিয়ে ক্লান্ত হয়নি । সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ নেতা কমীদের অহেতুক হয়রানি করছে ।
সংগ্রামী বন্ধুগণঃ
আপনারা জানেন এ সরকার কিভাবে ক্ষমতায় এসেছে । ফখরুদ্দীন ও মইন উদ্দীন নিল নক্সার নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিলো, জাতি তা ভূলে যায়নি ।
৫৭ জন সেনা অফিসারকে নিঃসংস হত্যাকাণ্ডে জাতি যেমন হতবাক হয়েছিল, ঠিক তেমনি একজন মুক্তিযুদ্ধা কমান্ডার, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়ায়ুর রহমানের সুযোগ্য সহ-ধর্মীনি, বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ী থেকে উচ্ছেদ, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও জিয়া উদ্দ্যানের নাম পরিবর্তন, তারেক জিয়ার উপর মিথ্যা মামলা – এসব আচরণে একজন শিশুও পরিক্ষার বুজতে পারে – এ সরকার জিয়া পরিবার ও বি, এন, পিকে নিঃচিহ্ন করে দিতে চায় । কিন্তু সরকার ভুলে গেছে যে আমাদের শরীরে শহীদের রক্ত – এই রক্ত কোনদিন ও পরাভব মানেনা । এই শোক শক্তিতে পরিনত হবে এবং এইদিন বেশী দূরে নয় – যেদিন জনতার আদালতে এর বিচার হবে ।
সাথী ও বন্ধুরা
আপনারা এও জানেন – পদ্মাসেতু কেলেংকারী, শেয়ার মার্কেট লুটপাঠ, হলমার্ক, ডেস্টিনি সহ গ্রামীণ ব্যাংকে সরকারী নগ্ন হস্তক্ষেপ, নভেল বিজয়ী ডঃ ইউনিসের বিরুদ্ধে সরকারের ভূমিকা দেশে বিদেশে অনেক সমালোচিত হয়েছে – যা দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে । সরকারের একগুয়েমী ও নতযানু পররাষ্ট্র নীতির কারনে – আমাদের বাংলাদেশ বহিঃবিশ্বের সাথে সম্পর্ক খারাপ হতে চলেছে । গারমেনট শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা ।
সংগ্রামী ভাইয়েরা
আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন সেনিক, চেতনায় শহীদ জিয়া, তারেক জিয়া আমার অনুপ্রেরণা, বাংলাদেশের জনগনের প্রতি আমার অগাদ ভালবাসা – দেশের জন্য কাজ করতে চাই – বাকী জীবনটা দেশের জন্য উৎসর্গ করতে চাই ।
নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না - ভারতের দালালরা হুসিয়ার সাবধান । স্বাধীনতার হাতিয়ার গর্জে উটুক আরেক বার - লড়াই লড়াই লড়াই চাই - লড়াই করে বাঁচতে চাই । এ লড়াই বাঁচার লড়াই - এ লড়াইয়ে জিত্তে হবে । - মোশতাক আহমেদ মোস্তফা - যুক্তরাজ্য বি, এন, পি