তারেক রহমান ক্ষুব্ধ
এটা কয়েক দিন আগে একটি দৈনিক পত্রিকার শিরোনাম । বিস্তারিত পরে জানতে পারলাম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকজন সিনিয়র নেতাকে সরকার দলীয় কিছু দুর্নীতিবাজ নেতার তথ্য সংগ্রহ করতে বলেছেন । তারা তা নির্ধারিত সময়ে সংগ্রহ করতে পারেনি । এজন্য তারেক রহমান তাদের উপর ক্ষুব্ধ ।
গত ৩ বছর আগে ত্বাবধায়ক সরকারের কারনে বিএনপির নেতাদের দুর্নীতির খবর প্রতিদিন পত্রিকায় আসত । তখন আমি আমার এক বন্ধুর সাথে এ ব্যাপারে কথা বলি। বিএনপি যদি সরকার দলীয় এমপি বা মন্ত্রী বা তাদের পরিবারের সদস্যদের দুর্নীতির খবর প্রকাশ করত তাহলে সঠিক চিত্র পাওয়া যেত । এ তথ্য সংগ্রহের জন্য প্রত্যেক থানার ছাত্রদল কমিটিকে কাজে লাগানো যেতে পারে ।
বিএনপির আন্দোলনের অন্যতম দুর্বলতা হচ্ছে পরিবহন সেক্টরে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে না পারা । আন্দোলন সফল করার জন্য শহরকে বিভিন্ন ভাগে ভাগ করে একেক জনকে দায়িত্ব দেয়া হোক ।
যখন তখন বিএনপির নেত্রীবৃন্দ বলেন ক্ষমতায় গেলে এই করব সেই করব, এসব না বলে বলা উচিৎ জনগন যদি চায় তাহলে এটা করব ওটা করব ।
বিএনপি সিদ্ধান্ত সম্পর্কে মানুষ আগেই বলতে পারে ফলে প্রতিপক্ষ আগেই প্রস্তুত থাকে ।
দলীয় কোন্দল দূর করার জন্য দুইজন ব্যক্তিকে নিয়ে এক টেবিলে বসে সমাধান করা উচিৎ ।