আমি নিজে ব্যক্তিগতভাবে বিনপি এর কোন গোড়া সামর্থক না যে আমি আমার দলের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলব না। যদি কারো নিজের ভিতর একটুও দেশপ্রেম থাকে তাহলে সে বর্তমান সরকার এর অগ্রহণযোগ্য কাজের প্রতিবাদের পাশাপাশি নিজের দলের কোথায় দুর্বলতা আছে সে বিষয়ে কথা বলত। সবাই দেখি কেবল তারেক ভাই এর দিকে তাকিয়ে বসে আছে।

আচ্ছা আপনারা কি কিছু না? না আপনাদের মুরোদ নেই। যদি পরিবর্তন আনতে চান তাহলে মাথা কাজে লাগান। তারেক ভাই আছেন থাকবেন , তিনি আমাদের সাথেই থাকবেন যদি আমরা নিজেদের মত করে আগায় দলের নীতি আর্দশ নিয়ে তাহলে কেন তারেক ভাই থাকবেন না/

বর্তমানে বিনপি এর সব থেকে বড় দুর্বলতা হচ্ছে কোন রকম তরুন-মুভমেন্ট না থাকা। আমি অনেক বার অনেক জায়গায় বলেছি বিনপিকে অবশ্যই শিক্ষিত-তরুন-তরুনী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে নিয়ে গবেষনা প্রকল্প চালু করতে হবে। আর তা না হলে যেমন কোন আন্দোলনে সামাজিক প্রভাব ফেলা যাবে না তেমনি করে দেশের ভিতরের সবাইকে এক জায়গায় আনা মুশকিল হয়ে যাবে।

আমি নিজ উদ্যোগে কিছু কিছু মানুষের সাথে কথা বলেছি তারা সবাই বলে হ্যা এটা করা যায় কিন্তু শুরুটা করবে কে ? বা কিভাবে এই গবেষনা ফর্ম কাজ করবে বা কার কাছে জবাবদিহি করবে নানা ফ্যাকড়া। কিন্তু এসব কে ঝামেলা মনে করে বসে থাকলে হাসিনার হাসি ছাড়া কিছু দেখা যাবে না।

আমি আবার বলছি আমরা যারা অনলাইনে লিখছি তারা যদি অন্তত এক হতে পারি বা নিজেরা একদিনদের জন্য হলেও বসতে পারি তাহলে অর্জনটা অনেক বড় হবে। কেউ কি ভেবে দেখবেন ব্যাপারটা। আমি নেতা হতে চাই না। যে কেউ ইচ্ছা করলে লীড নিতে পারেন কিন্তু ব্যাপারটা হওয়া উচিত।

আমরা নিজেরা Young Intelligent Movement নামে শুরু করতে পারি পরে ম্যাডামের সাথে বসে বা তারেক ভাই এর সাথে কথা বলে নিতে পারি কিন্তু শুরুটা হওয়া দরকার। আজ অনলাইনে আমরা লিখতে পারিনা কেন? আমরা সামজিক মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছি কেন? আমাদের রাজাকার গালি শুনতে হবে কেন? আমরা চাকরি-বাকরিতে বাদ হচ্ছি কেন? কারন আমাদের মধ্যে যোগাযোগ নেই ।

 

যারা যারা মনে করেন এটা করা সম্ভব তাহলে একটা করে কমেন্ট দিয়ে জানান।