আমাদের সমস্যা আমরা সব সময়ে অন্যের দোষ ধরে বেড়ায় কিন্তু নিজেদের ভুল বা দুর্বলতার দিক গুলো দেখি না. এই কারন বিএনপির আজ এই অবস্থা.  আজ এটা অস্বীকার করার কোণ উপায় নে ই যে লীগ জগদ্দল পাথরের মত বসে পড়েছে.  আমি বলবনা এটা লীগের একার সাফল্য.  এই সাফল্যের জন্য দায়ী তাদের রাজনৈতিক চতুরতা ও সেই সাথে বিনপি এর কিছু যুগান্তকারী ভুল. এই সব ভুলের জন্য এখন আমাদের সবাইকে মাশুল দিতে হচ্ছে

নেত্রী প্রায় বন্দী  হয়ে নির্ধারন এর আগে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারেন নি. সব থেকে দুঃখজনক হলেও এটা সত্য যে তরুন সমাজ বিশেষ করে যারা অনলাইনে লেখালেখি করেন তারাও কিছু করেনি. এসব কাজের কোন প্রতিবাদ হয়নি বলে লীগ পেয়ে বসেছে. লেখনীর মাধ্যমে এগুলোর প্রতিবাদ হয়নি বলে লীগ একের পর এক বাজে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছ

বিনপি এর ব্যার্থতার দিক গুলোর দিকে তাকালে দেখতে পারি যে তারা তাদের দাবিকে তরুন সমাজের কাছে মার্কেটিং করুতে পারেনি. তত্ত্বাবধায়ক দাবি ছিল যুক্তিসংগত কিন্তুু লীগ খুব দারুণ ভাবে এটাকে যুদ্ধাপরাধীদের বাচাঁনোর কাজ এর সাথে মিলিয়ে দিয়েছে.  এবং সেই সাথে বিনপি এই সব জিনিস মোকাবেলা করতে  ব্যার্থ হয়েছে.

বিনপি লীগের কূটকৌশল এর কাছে পরাজিত.  লীগ কায়দা করে গনজাগরন মঞ্চনাটক ব্যাপকভাবে করেছে আর এদের কা দিয়ে  মানুষের নজর অন্যদিকে সরিয়ে রেখেছে

এখন আসি কিছু বাস্তবিক কাজ এর কথায় . পরাজয় মানেই 

পয়াজয় নয়, এখানে বিনপি জিতেছে কিছু কিছু ব্যাপারে তা নিন্মরুপ

  • কোন নেতা কর্মী নির্বাচনে যাইনি
  • মানুষ খালেদা জিয়া কে বিশ্বাস করেছে
  • গন মানুষ লীগ কে বর্জন করেছে
  • তারেক ভাই সম্পর্কে মানুষের ধারনা পাল্টেছে
  • গন জাগরন মঞ্চ সম্পর্কে মানুষ ধারনা পেয়ে গেছে
  • বিনপি নির্বাচনে অংশ না নিয়ে দেখিয়ে দিয়েছে তারা যা বলে তা করে
  • দুঃসময়ে নেতাদের পরিচয় পাওয়া গেছে

 

এখন যদি বিনপিকে ঘুরে দাড়াতে হয় তাহলে গন মানুষের সমর্থন লাগবে , এটা ছাড়া জামাত এর উপর ভর করে বেশী দূর এগোনো যাবে না। সেই স্তাহে তরুণদের বোঝাতে হবে যে বিনপি জন কল্যানে কাজ করে যাচ্ছে এবং একই সাথে লীগের মুক্তিযুদ্ধের চেতনা মাওর্কেটিং বন্ধ করাতে হবে সে যেভাবেই হোক না কেন । এটা না করতে পারলে কোন ভাবেই ওদের দমান যাবে না

 এর জন্য দরকার রাজনতিক গবেষনা কার্যক্রম । আমার অনেক দিনের ইচ্ছা বিনপি এর হয়ে রাজনৈতিক গবেষণা সেল তৈরি করে কাজ করব। যদিও আমি চাকরি বাকরি করে খাওয়া মানুষ তার পর ও দলের জন্য করতে ইচ্ছা রাখি।

যদি কেউ আমার আহবানে সাড়া দিতে চান তারা কমেন্ট দিয়ে জানান। লীগের ছেলেরা অনেক দিন আগে থেকেই এটা করে আসছে , কিন্তু বিনপি বরাবরই এক্ষেত্রে পিছিয়ে আছে। আর এভাবে বসে থাকলে মনে হয় হবে না । আমাদের নতুন করে ভেবে কাজে নামতে হবে.

আমি তারেক রাহমান ভাইকে বলতে চাই আপনি আমাদেরকে গাইড-লাইন দেন আমরা কাজ এগিয়ে নিয়ে যাব।